শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড় বন্যার্তদের মাঝে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা

২৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
প্রচুর বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারনকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর অব্যাহত রেখেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি। এর পাশাপাশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রামগড় বিজিবির সদস্যরা।

শুক্রবার (২৩শে আগষ্ট) সকাল থেকেই ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় আকষ্মিক সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ গরীব ও অসহায় সর্বমোট ৪২৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসব ত্রাণ সামগ্রীর মধ্যে শিশু খাদ্য, শুকনা খাবার, পানি ও মোমবাতিও বিতরণ করা হয়। সকালে উপজেলার মহামুনি এলাকায় জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন এর সাথে বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। এছাড়া ব্যাটালিয়ন আওতাধীন বিভিন্ন এলাকায় জোন অধিনায়কের নির্দেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ। ব্যাটালিয়ন অধিনায়ক জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাটালিয়ন অধিনস্ত এলাকার দূর্গত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রামগড় ৪৩ বিজিবি কর্তৃক বন্যা কবলিত এলাকায় সাধারণ জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি রান্না করা খাবার, শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।