শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে খোলা হল ১৬টি আশ্রয় কেন্দ্র

১৭

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
টানাবর্ষণে পাহাড় ধস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে উক্ত সভায় বিভিন্ন সরকারি অফিসার, রেড ক্রিসেন্ট টিম, ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই ইউএনও জানান, ইতিমধ্যে কাপ্তাইয়ে পাহাড় ধস ও প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলায় ১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে আশ্রয় গ্রহনকারী মানুষের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কাপ্তাই তথ্য অফিস এবং রেড ক্রিসেন্ট সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রচার প্রচারণা করেছে। সেইসাথে কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনিক অফিসার দায়িত্বে রয়েছে। এছাড়াও জরুরী মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তাই যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদের নিরাপদ আশ্রয়ে চলে আসতে অনুরোধ করা হচ্ছে। এদিকে আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকালে পাহাড় ধসে কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।