শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় উদ্যান কর্মকর্তার অপসারণ দাবীতে কর্মচারীদের বিক্ষোভ

৪১

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা হটিকালচার সেন্টার এর উদ্যানতত্ববিদ মোঃ মাসুম ভূইয়ার বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি ও ৪র্থ শ্রেণির কর্মচারী দিয়ে ঠিকাদারি কাজ করার অভিযোগে চতুর্থ শ্রেণি কর্মকর্তারা প্লেকার্ড হাতে নিয়ে এক দফা দাবীতে উদ্যানতত্ববিদ মোঃ মাসুম ভূইয়ার অপসারণের দাবীতে কর্ম বিরতি পালন করেছে।

বৃহস্পতিবার (১৫আগস্ট) সকাল ১১টায় দীঘিনালা হটিকালচার সেন্টারের সামনে ৪র্থ শ্রেনির কর্মচারীরা উদ্যানতত্ববিদ মোঃ মাসুম ভূইয়ার অপসারনে দাবীতে পোস্টার হাতে নিয়ে কর্ম বিরতি করে। চতুর্থ শ্রেনির কর্মচারী মোঃ আক্তার হোসেন, হাবিবুর রহমান, ওপেন ত্রিপুরা, সীমান্ত চাকমা। তারা বলেন, আমাদের কর্মকর্তা উদ্যানতত্ববিদ মোঃ মাসুম ভূইয়া একজন দূর্নীতিবাজ। তিনি হটিকালচার সেন্টারের ঠিকাদারি কাজ আমাদের ৪র্থ শ্রেনি কর্মচারীদের দিয়ে করিয়েছে।

হটিকালচার সেন্টারে উদ্যানতত্ববিদ মোঃ মাসুম ভূইয়া বলেন,হটিকালচার সেন্টারে গেইট ও ওয়ালের কাজ ঠিকাদারের মাধ্যম করা হয়েছে। হটিকালচার সেন্টারের চতুর্থ শ্রেনির কর্মচারী দিয়ে কাজ করার কথা অস্বীকার করেন। গেইট ও ওয়ালের কাজের টেন্ডার এর নথিপত্র দেখতে চাইলে তিনি ২/৩ দিন সময় চান। তবে হটিকালচার সেন্টারের উপসহকারী উদ্যান কর্মকর্তা কৃতি চাকমা বলেন, হটিকালচার সেন্টারের চতুর্থ শ্রেণীর কর্মকর্তা দিয়ে গেইট ও ওয়ালের কাজ করিয়েছেম আমাদের কর্মকর্তা। এছাড়া তিনি কোন কাজে আমাদের সাথে সমন্বয় কম করতেন।