শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গ্রাফিতি মুছে দেয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ

৫২

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কনে বাধা প্রদান এবং মুছে দেয়ার প্রতিবাদে শুক্রবার (১৬ আগস্ট ২০২৪) খাগড়াছড়িতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পাহাড়ী (আদিবাসী) ছাত্র সমাজের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। তারা বলেন, পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং এই আন্দোলন কোনো বাধার মুখেই থামবে না। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে। তারা পার্বত্য জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে পূর্ণ ক্ষমতা দিয়ে, উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। এছাড়া, পার্বত্য চট্টগ্রামের জনগণের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের প্রয়োজনীয়তার কথাও জোরালোভাবে তুলে ধরা হয়।

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী উত্তম ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী জেকি চাকমা, জেসিকা চাকমা সহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য দেন। তারা পার্বত্য চট্টগ্রামের সকল আঞ্চলিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত পার্বত্য চট্টগ্রামের জনগণের সাংবিধানিক স্বীকৃতির দাবি এখনো পূরণ হয়নি। শিক্ষার্থীরা দৃঢ়প্রতিজ্ঞ, তারা এই আন্দোলন অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে।