শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সামাবেশ

৩১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বিএনপির ৩দিনের কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী রাঙ্গামাটি কাপ্তাই ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ ও মিছিল করা হয়েছে। বুধবার (১৪আগস্ট) বিকাল ৫টায় নতুনবাজার শহীদ জিয়া স্মৃতি ক্লাব হতে এক বিশাল মিছিল ও শান্তি সমাবেশ বাহির করা হয়।

মিছিলটি নতুনবাজার, শিল্পএলাকা, জেটিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে নতুন বাজার সমাবেশ অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ। ইউনিয়ন বিএনপির সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ। বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন মামুন,যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক ইথোইমং মারমা ও কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।