শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই’র ঢংনালা থেকে বার্মিজ অজগর সাপ উদ্ধার পরে অবমুক্ত

৬৭

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জের ঢংনালা-রাঙ্গুনীয়া সীমান্ত এলাকা থেকে জালে আটকা পড়া বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। (১৪ আগষ্ট) বিকেলে খুরুশিয়া রেঞ্জের অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার করা অজগরটির ওজন ১২ কেজি এবং এটি ১১ ফুট লম্বা।

রাইখালী রেঞ্জে কর্মরত বন প্রহরী মোঃ হাসান জানান, ঘটনারদিন বেলা প্রায় ১২টার সময় খবর আসে পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জের ঢংনালা-রাঙ্গুনীয়া সীমান্ত এলাকায় বসবাসরত জনৈক নয়ন দাসের বাড়িতে জালে একটি অজগর আটকে আছে। খবর পেয়ে সাথে সাথে রাইখালী ইআরটি টিমের সভাপতি মোঃ রহমতুল্লাহ রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামকে অবহিত করলে তারই নির্দেশে রাইখালী রেঞ্জ ও বাঙ্গালহালিয়া বিট কাম স্টেশনের কর্মচারীদের নিয়ে অজগর সাপটি উদ্ধার করা হয়।

এরপর কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের নির্দেশ অনুযায়ী ওইদিন (বুধবার) বিকেলে খুরুশিয়া রেঞ্জের আওতাধীন দুধপুকুরিয়া অভয়ারণ্যে অজগর সাপটি অবমুক্ত করা হয়। এসময় খুরুশিয়া বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামসহ রাইখালী রেঞ্জ ও বাঙ্গালহালিয়া বিট কাম স্টেশনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের নিয়ন্ত্রণাধীন রাইখালী রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা পাচারকালে এবং লোকালয় থেকে একাধিক অজগর সাপ, নানান জাতের পাখি উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যান, শেখ রাসেল এ্যাভিয়ারী এবং রাইখালীর রেঞ্জের অভয়ারণ্যে অবমুক্ত করে।