শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও শেখ হাসিনা’র ফাঁসির দাবি মাটিরাঙ্গা বিএনপির

৪১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
অন্তর্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ ও ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালের দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশ হয়।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিনার দালাল দাবি করে তার পদত্যাগ এবং মানবতাবিরোধী ট্রাইবুনালে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি এবং আওয়ামীলীগকে নিষিদ্ধ করার শ্লোগান দেন নেতাকর্মীরা।

এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি শাহজালাল কাজল এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সহ-সভাপতি তাজুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর যুবদলের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রানা উপস্থিত ছিলেন।

পৌর বিএনপি’র সভাপতি শাহজালাল কাজল বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগকে শক্তি যোগাতে তিনি একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এজন্য তাকে পদত্যাগ করতে হবে। এসময়, আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার ফাঁসির দাবি জানান বক্তারা।