শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল

৪৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) বৈষম্যতা বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২আগস্ট) সকাল ১১ টায় হতে ১২টা পযন্ত বিএসপিআই ক্যাম্পাস হতে শুরু হয়ে বিজয় মিছিলটি লগগেইট, নতুনবাজার হয়ে আপষ্ট্রিম জেটিঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে আবারও বিএসপিআই ক্যাম্পাসে এসে শেষ হয়।

এসময় ছাত্র সমন্বয়ক মোঃ মুজাহিদ ও মোঃ জাহিদুল ইসলাম তামিম এর নেতৃত্বে বিজয় মিছিলে অনুষ্ঠিত হয়। এর আগে কাপ্তাই সেনাজোন (৫৬ ইবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নূর উল্লাহ জুয়েল, পিএসসি মিছিল শুরুর পূর্বে বিএসপিআই চত্বরে এসে ছাত্রদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভাবে মিছিল করাসহ বিভিন্ন দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের ৬ (ছয়) দফা দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন। মিছিল চলাকালে ৫৬ ইবি ইউনিটের এর নেতৃত্বে একটি টহল দল নিরাপত্তার দায়িত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদারসহ শিক্ষকবৃন্দ মিছিলের সাথে অংশ নেন।

মিছিল শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি শান্তিপূর্ণ ভাবে মিছিল করার জন্য শিক্ষার্থীদের ও মিছিল চলাকালে নিরাপত্তা দেয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়াও শিক্ষার্থীদের শান্ত থেকে শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানান। পরে কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা সহ ১ (মিনিট) নিরবতা পালন করা হয়।