শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খেলাধুলা ও সাংস্কৃতিক মনোনিবেশ মাদক থেকে দূরে রাখে… মেজর মোঃ মুরাদ হোসাইন

৪২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খেলাধুলা ও সাংস্কৃতিক মনোনিবেশ শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে রাখে মন্তব্য করে মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের কে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আফসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ৮ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ তফিকুল ইসলাম, মহিলা কমিশনার মোছা: জয়নব বিবি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান টি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধান অতিথি মাটিরাঙ্গা জোনের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।