শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের থানচিতে কর্মহীন পর্যটক গাইডদের আর্থিক সহায়তা

৪৫

॥ চিংথোয়াই অং মারমা, থানচি ॥
কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা সাম্প্রতিক সময়ে ব্যাংক ডাকাতির কারণে দফায় দফায় পর্যটক নিষেধাজ্ঞা থাকায় বান্দরবানের থানচিতে কর্মহীন নৌকা চালক, গাড়ি চালক ও পর্যটক গাইড সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলা সদরে বাজার প্রাঙ্গনে প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদের অর্থায়নে কর্মহীন নৌকা চালক, গাড়ি চালক ও পর্যটক গাইড সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা ব্যাংক ডাকাতিসহ কর্মতৎপরতা কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমনের বেশ কয়েক দফায় নিষেধাজ্ঞা জারি করা হয়। যার ফলে পর্যটক গাইডসহ নৌকা চালক ও গাড়ি চালকদের কর্মহীন হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা আশঙ্কাজনক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের জেলা পরিষদ অর্থায়নে নিবন্ধিত নৌকা চালক ৩০জন, গাড়ি চালক ২৫জন এবং পর্যটক গাইড ১৩৭জনকে ৫০ কেজি চাল ও নগদ ১ হাজার ৭শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংঞ্চঙ্গ্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা, থানচি বিজিবি’র হাবিলদার ইমাম প্রমুখ। এছাড়া নৌকা চালক সমিতি, বি-৭০ গাড়ি চালক সমিতি এবং পর্যটক গাইড সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।