শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

৩৮

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক (অনুর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল সাড়ে ৩ টায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান উবাচ মারমা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সজীব কান্তি রুদ্র। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং, কারিতাস ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা, সাংবাদিক আজগর আলী খান, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য স্থানীয় সাংবাদিক ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় উপজেলা একাদশ বালিকা ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন বালিকা একাদশকে ২-০ গোলে পরাজিত করে। অপরদিকে বালক একাদশ দ্বিতীয় খেলায় ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন একাদশ ৪-১ গোলে ঘিলাছড়ি একাদশ কে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উজ্বল চন্দ্র শীল এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন উত্তরন তালুকদার ও নেঞমং মারমা। খেলার ভাষ্যকার ছিলেন, তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্বল কুমার তনচংগ্যা।