শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় দীপংকর

ছাত্রলীগ মেধা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ গঠন করবে

৩৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নব গঠিত আংশিক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

পরিচিতি সভায় নবগঠিত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন ও সাধারণ সম্পাদক সোহাগ চাকমাসহ কমিটির সকল সদস্যরা পরিচয় এবং অনুভূতি প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, ছাত্রলীগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করবে। মাদক নির্মূল্যে ক্যাম্পেইন করবে। বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করবে। মেধা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ গঠন ও বেকার সমস্যা দূরীকরণে কাজ করবেন।

আগামীতে এমন ছাত্রলীগ গঠন করতে হবে। পদ-পদবি ব্যবহার করে কোনো দূর্নীতি বা চাঁদাবাজির সাথে জড়িত হবে না। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সুনাম অক্ষুণ্ন রাখবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ণশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে হাতিয়ার হিসেবে কাজ করতে হবে। দিনবদলের অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, শুধু জাতীয় প্রোগ্রাম নয় ছাত্রলীগকে শক্তিশালী করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম করতে হবে। প্রতিটি উপজেলায় কর্মীসমাবেশের মাধ্যমে নতুন নেতৃত্বে গড়ে তুলতে হবে।

স্বাগত বক্তব্যে সভাপতি রণি হোসেন বলেন, কমিটির সবাইকে সঙ্গে নিয়ে ছাত্রলীগকে সংগঠিত করতে কাজ করবেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে আমিাদের নতুন কমিটি ভূমিকা রাখবে। কোনো বিভেদ যাতে না হয়, বিষয়টি মাথায় রেখে মিলেমিশে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ডকে এগিয়ে নেবেন। তবে সংগঠনের জন্য দীর্ঘদিন কাজ করেও আংশিক কমিটি থেকে বাদ পড়াদের পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা বলে জানান তিনি।

জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে মতবিনিময় ও পরিচিতি সভায় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ চাকমা, মেডিকেল কলেজ শাখার সভাপতি তন্ময় চৌধুরী, সাধারণ সম্পাদক আয়াদ শরিফ সিরাজ সহ নব কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও মেডিকেল কলেজ শাখার সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।