শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৯০০ সালের শাসন বিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

৫১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
পার্বত্য চট্টগ্রামের ১৯০০ সালের শাসন বিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ১১ টি পাহাড়ি সম্প্রদায়ের সংগঠনগুলো। মঙ্গলবার (৯জুন) সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বিভিন্ন এলাকার ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে এই মানববন্ধনে অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হ্লাথোয়াইলী মারমা, দুর্নীতি দমন কমিটির সভাপতি অংচমং মারমা, ছাত্রনেতা মংসিং মারমা ও বিরলাল তঞ্চঙ্গ্যা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন ১৯০০ সালের শাসনবিধি পার্বত্য চট্টগ্রামের প্রশাসন সংক্রান্ত প্রধান আইনী দলিল হিসেবে পরিচিত। যা পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা, সম্পদ সংরক্ষণ, শাসনবিধি, কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণ সহ পাহাড়ি সম্প্রদায়ের প্রজন্মগত চর্চার অংশ হয়ে আছে। বর্তমানে ১৯০০ সালের এই শাসন বিধি বাতিলের ষড়যন্ত্র চলছে।

বক্তারা পাহাড়ি সম্প্রদায়ের অবস্থার কথা চিন্তা করে ১৯০০ সালের শাসন বিধি বলবৎ রাখার দাবি জানান সরকারের কাছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।