শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

টানা বৃষ্টিতে রাঙ্গামাটির পাহাড়ি ঝর্ণা ও প্রকৃতির প্রাণচঞ্চল্যতা ফিরছে

৫০

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
টানা বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ, পাহাড়ি ঝর্ণা ও প্রাকৃতির প্রাণচঞ্চল্যতা এখন ফিরছে। প্রাকৃতি সৌন্দর্য ও ঝর্ণা উপভোগ করতে ছুটে আসছে পর্যটকরা। দীর্ঘ মাস পর টানা বর্ষণে কাপ্তাইয়ের হ্রদের পানি হুর, হুর করে বৃদ্বি পেয়েছে। পানি বৃদ্বি পাওয়ার ফলে পর্যটকের মধ্যে আনন্দ উল্লাস ও প্রাণচাঞ্চল্য নিয়ে প্রতিদিনই অগনিত পর্যটক এখন বেড়াতে আসছে।

এদিকে টানা বৃষ্টির কারনে পাহাড়ের গাছপালা ও তাদের শাখা প্রশাখাগুলোও যেন সবুজে সবুজে নতুন কওে জেগে উঠেছে। ভরে গেছে পাশাপাশি পাহাড়ি ঝর্ণাগুলো দিয়ে অভিরাম ছুটে চলছে জলরাশি। রাঙ্গামাটি, কাপ্তাই, বিলাইছড়ি, শুভলং ঝার্ণাগুলো দেখতে জেলা,শহর থেকে অনেক পর্যটক প্রেমী ছুটে আসছে তা উপভোগ করতে। নোয়াখালী জেলা হতে বেড়াতে আসা শামশু, তাজনাহার জানান, রাঙ্গামাটির কাপ্তাই লেক, পাহাড়, ও প্রাকৃতি এত সুন্দর যা একবার চোখে না দেখলে বলা যায়না। কাপ্তাই উপজেলার বসবাসরত এম নুরু উদ্দিন সুমন,সাইফুল ইসলাম ও ফরিদ জানান আমাদের জন্ম কাপ্তাইয়ে এত দেখি তারপরও তার সৌন্দর্য ও রূপ ভুলতে পারিনা। যতদেখি ততমুগ্ধ ও বিমোহিত হই।

টানা বর্ষণে কাপ্তাইয়ের প্রাকৃতি আরোও সুন্দর রূপে সেজে আছে মনে হয়। কাপ্তাইয়ের উদ্ভিদ কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, পাহাড়ি ঝর্ণা উপভোগ করতে ছুটে গেলাম বিলাইছড়ি দুপ পানি ঝর্ণায়। অসাধারণ, ভোলারও নয়। রাঙ্গামাটি না আসলে এগুলো কখনো নয়ন ভরে দেখতে পাড়তাম না বলে জানান। প্রাকৃতি সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত ভ্রমণ পিয়াসুদের দেখা মেলে কাপ্তাইয়ের আপষ্ট্রিম জেটিঘাট। জেটিঘাট হতে নৌকা, ইঞ্জিনচালিত নৌযান ভাড়া করে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় ভ্রমণ করা হয়ে থাকে।