শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

কাপ্তাই শিল্প এলাকার বটতল সড়কটির বেহাল দশায় স্কুল পড়ুয়াদের চরম কষ্ট

৭২

॥ কবির হোসেন ॥
রাঙ্গামাটির কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিল্প এলাকা বটতল পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারনে এখন জনদূর্ভোগ চরমে। উক্ত সড়কটি দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, পলিটেকনিক, মাদরাসার কোমলমতি শিক্ষার্থী, কলকারখানার শ্রমিকসহ শত,শত লোকজন যাতায়াত করছে।

সড়কটি মধ্যে অসংখ্য ছোট,বড় গর্ত জমে ময়লা আর্বজনা সৃষ্টি হয়ে আছে। সড়ক দিয়ে যানবাহন চলাচলের পথে স্কুল,কলেজ,মাদরাসা কোমলমতি শিক্ষার্থী ও পথচারী বিভিন্ন সমস্যায় পড়ছে। জানাযায়, দীর্ঘ বছর পূর্বে উক্ত সড়কটি রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে একবার সংস্কার করা হয়েছিল। এলাকার সচেতন মহল আকতার আলম, মাদরাসা শিক্ষক মোকাম্মেল হোসেন, স্কুল শিক্ষক সেলিনা আক্তার জানান উক্ত সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। না হয় সামনের ভরাবর্ষায় আরোও বড় ধরনের সমস্য সৃষ্টি হবে। শিক্ষার্থী নাজমুল, সাইম, হেলেনা ও শারমিন জানান, আমরা এ সড়কটি দিয়ে চলতে গেলে ময়লা, আর্বজনা ও গর্ত পড়তে হয়। কোন কোন সময় গর্তে পড়ে স্কুল পোষাক ও বই খাতা নষ্ট হয়ে যায়। তাই আমরা চাই এ সড়কটি প্রশাসন দ্রুত সংস্কার করে আমাদের কষ্ট লাগব করুক।

কাপ্তাই ৪নং ইউপি ৬নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান জানান, এই সড়কটি বেহাল অবস্থায় এটি ইউনিয়নের বাজেট দিয়ে সংস্কার করা সম্বব নয়। এর আগে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে সড়কটি করা হয়েছিল। তারা চাইলে সড়কটি দ্রুত সংস্কার করা সম্বব হবে।