শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

মাটিরাঙ্গায় চোলাই মদ ও ট্রাকসহ ২জন আটক

৪৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার (২ জুলাই) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল গতকাল রাতে অভিযান চালিয়ে মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ড রসুলপুর থেকে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি ট্রাক গাড়ী সহ মোঃ ইয়াছিন (২৯) মোঃ সাজ্জাদ হোসেন (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।