শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮২ জন পরীক্ষার্থী

৫৯

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
দেশের অন্যান্য স্থানের মতো রবিবার (৩০জুন) সকাল ১০টা থেকে রাঙ্গামাটির রাজস্থলীতে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র রাজস্থলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা ও বিএম শাখা বিভাগে মোট ৪শ’ ৮২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপানন্দ দাশ। সাধারণ ব্যতিত বিএমের ২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

তিনি আরোও জানান, রাজস্থলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৪শ’ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া সরকারি কলেজ হতে ১শ’ ৭৪ জন এবং চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ডিগ্রী কলেজ হতে ১শ’ ৪০ জন ও রাজস্থলী সরকারি কলেজ হতে ১শ ৪৮ জন ও বিএম ২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এদিকে, প্রথমদিন কেন্দ্র পরিদর্শন করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, রাজস্থলী উপজেলার একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। পরীক্ষা চলাকালিন কোন বিশৃঙ্খলা নজরে পড়েনি। পরীক্ষায় ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিশ্চিত করেছেন। কেন্দ্রের ২শ’ গজের মধ্যে আইন-শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।