শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায় পরিবারের মাঝে গৃহপালিত পশু বিতরণ

৬৮

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচর জোন কর্তৃক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বসত ঘর নির্মাণের জন্য টিন এবং গৃহপালিত পশু (ছাগল) বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এক পরিবারের বসত ঘর নির্মাণের জন্য টিন এবং গরীব ও অসহায় দুইটি পরিবারের মাঝে গৃহপালিত পশু (ছাগল) বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপজেলার ইসলামপুর এলাকার অসহায় রাজিয়া বেগমের রেমালে ক্ষতিগ্রস্ত বসত ঘর পুণঃনির্মাণ করার জন্য টিন প্রদান করা হয় এবং সেই সাথে কুতুকছড়ি এলাকার রফিক উদ্দিন ও সুজন চাকমাকে পারিবারিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা স্বরুপ ২টি ছাগল প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বর্ণিত পরিবারের মাঝে টিন ও গৃহপালিত পশু বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি (বিএ-৭৫৯৭)।

জোন সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে। এদিকে, নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মসূচিতে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।