শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় অর্থনৈতিক শুমারির ৩দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

৫২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় অর্থনৈতিক শুমারির প্রথম জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রামে নিয়োজিত তালিকাকারীদের ৩দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৮জুন) সকাল ৯টায় দীঘিনালায় অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত অর্থনৈতিক শুমারির তালিকাকারীদের ৩দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ৩টি জোনের মাধ্যমে সম্পন্ন হবে।

বোয়ালখালী ও কবাখালী ইউনিয়ন ১নং জোনে দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ে জোনাল অফিসার হিসেবে প্রশিক্ষন প্রদান করছেন ধর্মজ্যোতি চাকমা, দীঘিনালা ও বাবুছাড়া ইউনিয়ন ২নং জোনে জোনাল অফিসার হিসেবে প্রশিক্ষন করছেন রনেল চাকমা, মেরুং ইউনিয়নে ৩নং জোনে জোনাল অফিসার হিসেবে প্রশিক্ষন প্রদান করছেন পরেশ চাকামা। বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নে ৩২জন, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নে ৩১জন ও মেরুং ইউনিয়নে ৩২জন তালিকাকারীরা ৩দিনব্যাপি অর্থনৈতিক শুমারির প্রশিক্ষন গ্রহন করছে। এছাড়াও তিনটি জোনে ৩জন আইটি সুপারভাইজার হিসেবে বোয়ালখালী ও কবাখালী জোনে মোঃ সোহেল রানা, দীঘিনালা ও বাবুছাড়া জোনে প্রবীন চাকমা, মেরুং জোনে টাইটেল চাকমা দায়িত্ব পালন করবেন। ২৮-৩০জুন ৩দিনব্যাপি প্রশিক্ষন গ্রহনে শেষে আগামী ১লা জুলাই থেকে মাঠ পর্যায় তালিকাকারীরা তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন।