শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

শুদ্ধাচার পুরস্কার পেলেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার ইউএনও

৬৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ন অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার ২০২৪ পেয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তী। বুধবার (২৬জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

পেশাগত দক্ষতা, সততা ও নৈতিকতা, সর্বজনীন পেনশন স্কিমে জেলার সর্বোচ্চ রেজিস্ট্রেশন, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, শুদ্ধাচার চর্চার বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতিসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের অফিসার ক্যাটাগরিতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চত্রুবর্তী এ পুরস্কারে ভূষিত হন তিনি। এ সময়, ক্রেস্ট ও সার্টিফিকেট সহ তাঁকে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। পুরস্কার প্রাপ্তিতে তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চত্রুবর্তী বলেন, এই সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি বরাবরের মতই সততা, নিষ্ঠা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে আমার পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।

অনুষ্ঠানে, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব নাজমুল আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার সহ জেলার সকল উপজেলার নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।