শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশী মদ ও মটর বাইক সহ গ্রেফতার ১

৫২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১০বোতল বিদেশী মদ ও একটি মটর বাইকসহ ১জন কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল গতকাল রাতে, মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ০৮নং ওয়ার্ড সমিতি টিলায় আরজু মিয়ার আমবাগানের ইটের সলিং রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদ ও একটি মোটর সাইকেলসহ মোঃ আলী হোসেন (২৪) নামে এক যুবক কে গ্রেফতার করে। সে বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়।