শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

দীঘিনালায় উপজেলায় আ‘লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৪৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় মিলাদ মাহফিল মুনাজাত, পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে আলোচনা সভায় দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি মোঃ মাহাবুবুুল আলম এবং বাবু নিউটন মহাজন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সীমা দেওয়ান, মেরুং উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধার সম্পাদক এফএম আলমগীর, দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী আলম প্রমুখ।