শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

বান্দরবানের থানচিতে ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৪

৭৮

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানে থানচিতে জীবন নগর এলাকায় মালবাহী ট্রাক খাদে পড়ে একজন নিহত ও চার জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। শুক্রবার (২১ জুন) অনুমানিক রাত সাড়ে ৯টা দিকে থানচি বান্দরবান সড়কের জীবন নগর এলাকায় পাহাড়ে মালবাহী ট্রাক খাদে পড়ে একজন নিহত ও চার জন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, টাইস ভর্তি একটি গাড়ি থানচিতে আসার পথে জীবন নগর নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অনুমানিক ৫শত ফুট নিচে খাদে পড়ে যায়। গাড়ীতে ড্রাইভারসহ মোট ৫ জন লোক ছিল বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক ৪ জনকে আহত অবস্থায় ও ১ জনের মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

এই প্রতিবেদন লেখার মূহুর্তে নিহতের ও আহতদের কোন নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়েছে।