শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে নৌকা উল্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

৬৬

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে ঈদের আনন্দে ঘুরতে এসে লেকের পানিতে পানিতে ডুবে হাফেজ মোঃ ইসরাফিল (১৫) নামের এক মাদরাসা ছাত্র মারা গেছে। সে উপজেলা সদর গুচ্ছগ্রাম এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে এবং মানিকছড়ি কাশেমুল উলুম মাদ্রাসার ছাত্র। সোমবার (১৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ির উপজেলার বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত মরাডলু এলাকায় অবস্থিত ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে ঈদের দিন দুপুরে ঘুরতে আসেন তিন বন্ধু। পার্কে ঘুরে বেড়ানোর শেষে লেকের পানিতে নৌকা ভ্রমণে যান তারা। লেকে নৌকা ভ্রমনের সময় অতিরিক্ত লাফালাফির এক পর্যায়ে আচমকা নৌকাটি উল্টে যায়। পরে দুই বন্ধু সাঁতার কেটে লেকের পাড়ে আসতে পারলেও মোঃ ইসরাফিল নামের ঐ মাদরাসা ছাত্র পানির নিচে তলীয়ে যায়। প্রায় দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেকের পানিতে মাদরাসা ছাত্রের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন ও লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশনের প্রতিনিধি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।