শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে জীপ গাড়ি উল্টে ৬জন আহত

৩৩

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের রুমায় বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জীপ গাড়ি উল্টে ৬ জন আহত হয়েছে। তার মধ্যে দুইজন গুরুতর হয়েছে জানা গেছে। সোমবার (১০ জুন) বিকাল পৌনে পাচঁটার দিকে সদর ইউনিয়নে পলিপ্রাসাং সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন-চামেগ্র পাড়া বাসিন্দা ক্যসাচিং মারমা (৩৭), মংফ্রূ পাড়া বাসিন্দা বাচসিং মারমা (৩৫), মাথুই মারমা (৪৮), নুমে মারমা (৩০), অংক্যচিং মারমা (৩৪) ও পলিপ্রাংসা বাসিন্দা মাঙ ওয়াই ম্রো (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে রুমা বাজার থেকে যাত্রী নিয়ে জীপ গাড়িটি মংফ্রূ পাড়া দিকে যাচ্ছিল। গাড়িটি পলিপ্রাসাং সড়কে লাইরম্পি এলাকায় পৌছালে জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় আহত হয় যাত্রীবাহী ৬ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শৈমং মারমা শৈবং জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ৬ জনের মধ্যে দুইজন গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, ৬জনের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।