শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় কোরবানীর গরুর হাটে ক্রেতা-ব্যবসায়ী সমাগম কম

৩৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় এবছর কোরবানীর গরুর হাটে ক্রেতা-ব্যবসায়ীর সমাগম কম। গত বছরের চেয়ে গরুর দাম কিছুটা কম। সমতলের ব্যবসায়ীরা অভিযোগ করছেন স্থানীয় বিভিন্ন সমস্যার কারনে কম আসছে। পাইকারী ব্যবসায়ীরা কম আশায় এবছর গরুর দাম কম স্থানীয় বিক্রতারা/ব্যসায়ীরা মনে করছেন।

গরুর হাটগুলো সরেজমিনে ঘুরে দেখা যায়, স্থানীয় খামারি ও স্থানীয় ব্যাক্তিরা দেশিগরু ও বিদেশী প্রজনন করে মোটাতাজা করে কুববানীর হাটের বিক্রয় করতে নিয়ে এসে ক্রেতার অপেক্ষায় বসে রয়েছে। খামারী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমি খামারের দেশি- বিদেশী জাতের প্রজনন করে ১৫টি গরু করবানীর হাটের বেঁচার জন্য মোটাতাজা করেছি। আমার খামারের সর্বচেয়ে বড় গরুটি ব্রহামা জাতের ৫৭হাজার টাকা দিয়ে গত ছয় মাস আগে ক্রয় করছিলাম তখন সাড়ে তিন মন ওজন ছিল এখন প্রায় সাড়ে ১২মন ওজন হয়েছে। পাগলা মন নামে গরুটি সাড়ে ৩লাখ টাকা দাম চাচছি ২লাখ ৮০হাজার হলে বিক্রয় করব। তবে সমতলে ব্যবসায়ী- ক্রেতা কম আসায় বেঁচা-বিক্রি কম। বড় গরুর দাম করছে না।

চট্টগ্রামের রাগুনিয়ার পাইকারী ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমি প্রতি বছর দীঘিনালার গরুর হাটগুলো থেকে পাইকারী গরু কিনে রাগুনিয়া গরুর হাটে বিক্রয় করি। এ বছর কি কারনে সমতল থেকে ব্যবসায়ীরা কম আসছে। তবে গত বছরের চেয়ে এবছর গরুর দাম কিছুটা কম। পহাড়ের গরু সমতলে চাহিদা বেশি। কবাখালী ইউনিয়নের কৃপাপুর এলাকর ছোট খামারী লক্ষী রানী দাশ বলেন, আমি ৭টি গরু মোটাতাজা করেছি ১টি গরু ৬০হাজার টাকা বিক্রয় করছি। বাজারের ক্রেতা কম গরু দামাদামি করছে না।

হাচিসনপুর এলাকার খামারী মোঃ আবদুল বারেক বলেন, আমার খামারের বেশি-বিদেশী জাতের গরু আছে ৪০টিও বেশি। কুরবানীর হাটে ১৫টি গরু হাটে এনেছি ক্রেতার এখন দামাদামি করছে না। সমতলে পাইকারী ক্রেতা কম আসছে। আশা করছি দুই-এক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তবে স্থানীয় ভাবে ছোট ও মাঝারি গরু চাহিদা বেশী বড় গরু বেঁচা কম হচ্ছে। সমতলে বড় গরুর চাহিদা বেশি। ছাগল বিক্রেতা মোঃ শুক্কুর আলী বলেন, একক ভাবে কোরবানী দেয়ার জন্য ছাগলে প্রচুর চাহিদা রয়েছে। অনেকে ছাগল কিনছে, ছাগলের দাম মাঝারি ৬-৭হাজার টাকা আর বড় ছাগলের দাম ১০-১২হাজার টাকা মধ্যে কিনতে পারছে। কোরবানী পশু ক্রেতার মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি ৭০হাজার টাকা দিয়ে এবছর যে গরু নিনেছি গত বছর ৯০-১লক্ষ দাম ছিল।