শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়ি সিন্দুকছড়ি জোনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

৬১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত ১১৫জন অসহায় ও হতদরিদ্র রোগীর মাঝে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (১০ জুন) সকালে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ক্যাম্পেইনের আয়োজন করে সিন্দুকছড়ি সেনা জোন। এতে চিকিৎসাসেবা প্রদান করেন সিন্দুকছড়ি জোনের মেজিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির।

এ সময় তিনি বলেন, গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি সেনা জোন সর্বদা অত্র এলাকার অসহায়-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষে নিয়মিত ভাবে বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ সময় তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও অত্র এলাকার সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। সেই সাথে অতিতের ন্যায় ভবিষ্যতেও সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।