শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে ভারতীয় আতশবাজি সহ আটক ২

৬৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে অভিযানে ৯শ প্যাকেট ভারতীয় আতশবাজি ও একটি সিএনজি সহ মোঃ আব্দুল মমিন ওরফে আবু (২৬) ও মোঃ রুবেল (২৬) দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৯ জুন) ভোররাতে রামগড় পৌরসভার ০৩নং ওয়ার্ড গর্জনতলীতে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে রামগড় থানার এসআই মোঃ মহসিন মোস্তফা, মোঃ তারেক, দীপক হুদা সহ সঙ্গীয় ফোর্স রাত্রি কালীন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ৯শ প্যাকেট অবৈধ ভারতীয় আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ আব্দুল মমিন ওরফে আবু ও মোঃ রুবেল কে আটক করা হয়। রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ জানান, আসামীদের বিরুদ্ধে ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।