শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে আরোও ৪০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর

৭২

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা আরোও ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ঘর। সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে চিৎমরম ইউনিয়নে ১৮ টি এবং রাইখালী ইউনিয়নে ২২ টি নতুন ঘর পাবেন উপকারভোগীরা।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, পাহাড়ি এলাকার কথা বিবেচনা করে নতুন ঘর গুলো মাচাং ঘরের আদলে তৈরী করা হয়েছে। আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী গণভবন হতে ভার্চুয়ালি উপস্থিত থেকে কাপ্তাইসহ দেশের বিভিন্ন উপজেলায় উপকারভোগীদের হাতে নতুন ঘর হস্তান্তর করবেন। কাপ্তাই উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে আমরা উপকারভোগীদের হাতে ঘরের চাবি এবং দলিল বুঝিয়ে দিব।
এর আগে কাপ্তাই উপজেলায় ১শ’২৪টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। ইতিমধ্যে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মোঃ রুহুল আমিন।