শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মানিকছড়িতে দুই জুয়াড়িকে আটক

৪৪

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে জুয়াড় আসর থেকে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) ভোর ৫টার দিকে উপজেলার সাধুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সাধন কুমার ত্রিপুরার ছেলে সুবল ত্রিপুরা (৪০) ও একই এলাকার মোঃ দিলফুজ মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৯)।

পুলিশ জানায়, উপজেলার সাধুপাড়া এলাকার শাহ আলমের মুদি দোকানে নিয়মিত জুয়াড় আসর বসত। এমন গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার এসআই মোঃ আওলাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে জুয়াড় আসর থেকে দুজনকে আটক করে। সেই সাথে জুয়ার কার্ড ও নগদ ২৫ হাজার ৭শ ৯০টাকা জব্দ করে। অভিযানের সময় আরো দুজন পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, জুয়াড় আসর থেকে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং অভিযানের সময় পালিয়ে যাওয়া দুজনকে আটকের চেষ্টা চলছে।