শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রমের উদ্বোধন

মানিকছড়িতে চালকের মাথায় হেলমেট না থাকলে তেল বিক্রি নয়

৩৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট না থাকলে তাদের কাছে জ্বালানি তেল বিক্রি না করার নির্দশনা দিয়েছে মাানিকছড়ি থানা পুলিশ। বুধবার ( ৫ জুন) দুপুরে উপজেলা সদরের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মহামুনি ও আমতল এলাকায় সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরনের মাধ্যমে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকছড়ি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম কামরুজ্জামান ও মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন।

এ সময় ট্রাফিক ইনস্পেক্টর আবু দাউদ মজুমদার, ওসি তদন্ত মোঃ আজগর আলী, এসআই মোঃ আওলাদ হোসেন, সার্জেন্ট সালমান হায়দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিজেল ও পেট্রোল দোকান গুলোতে সচেতনমূলক লিফলেট বিতরন ও স্টিকার লাগান হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, মানিকছড়ি উপজেলার আন্তঃসড়ক গুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো মোটরসাইকেল। যার ফলে প্রতিনিয়ত সড়কে ঘটছে ছোটবড় দুর্ঘটনা। তাই উক্ত সড়কে চলাচলাকারী মোটরসাইকেল চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নির্দেশনাক্রমে উক্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেই সাথে মানিকছড়ি থানা এলাকার সকল জ্বালানি তেল বিক্রাতাদের হেলমেট না থাকলে জ্বালানি তেল বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।