শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন

৫৩

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
সারাদেশে ন্যায় বান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। বুধবার (০৫ জুন) বেলা ১১টা সময় উপজেলা মিলনায়তন সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি থানা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা উপস্থিত ছিলেন।