শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই জাতীয় উদ্যানে ৮দিনের মধ্যে আরো একটি লজ্জাবতী বানর অবমুক্ত

৭৩

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ৮দিনের ব্যবধানে আরো একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে। সোমবার (৩জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ জাহিদুর রহমান মিয়ার ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী সহ বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটিকে অবমুক্ত করে।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রাঙ্গামাটি সদর গঙ্গা প্রসাদ চাকমার তত্ত্বাবধনে রেঞ্জ কর্মকর্তা আব্দুল হামিদ রাঙ্গামাটি সদর কাটাছড়ি নতুন পাড়া এলাকার চিতল চাকমার বাসা হতে লজ্জাবতী বানরটি উদ্বার করা হয়। সন্ধ্যায় বনে অবমুক্ত করার সময় কাপ্তাই রেঞ্জের বনকর্মীরা ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেনও উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী মিশু জানান, ৮দিনের মাথায় আরো একটি লজ্জাবতী বানর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হলো।