শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায়বাবুছড়া ৭ বিজিবি‘র ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৭১’র স্বাধীনতা সংগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে শত্রুবাহিনীর মোকাবেলায় বিজিবির ভূমিকা ছিল প্রশংসনীয়

৫৫

॥ মোঃ সোহেল রানা ॥
১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে শত্রুবাহিনীর মোকাবেলায় ৭ বিজিবির ভূমিকা ছিল প্রশংসনীয়। জাতির কল্যাণে বিজিবি দৃঢ়তার সাথেই দায়িত্ব পালন করবে। রবিবার (২জুন) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালায় ৭ বিজিবি ব্যাটালিয়ন‘র ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম পিএসসি এসব কথা বলেন।

বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহামুদুল হাসান পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম পিএসসি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ৭ বিজিবির গৌরবোজ্জল ভূমিকা রয়েছে। বিশেষ করে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে শত্রুবাহিনীর মোকাবেলায় ৭ বিজিবির ভূমিকা ছিল প্রশংসনীয়। তাই অতীতের এই গৌবরান্বিত অর্জনকে সামনে রেখে আগামীদিনেও দেশ ও জাতির কল্যাণে ৭ বিজিবির প্রতিটি সদস্যকে আরো দৃঢ়তার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি উপস্থিত বিজিবি সদস্যদের প্রতি অনুরোধ জানান।

সভায় দীঘিনালা সেনাজোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ওমর ফারুক পিএসসি সহ বিভিন্ন বিজিবি ও সেনাজোনের অধিনায়কগন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কেক কাটাসহ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।