শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সেনাবাহিনী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে

৮২

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
“সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় রাঙ্গামাটির নানিয়ারচর জোন (১০ বীর) এর তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার (২ জুন) সকালে জোনের আওতাধীন পাতাছড়িস্থ বিদ্যালয় প্রাঙ্গনে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী কর্তৃক চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ খবর পেয়ে পাতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপজেলার বিভিন্ন দূর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু কিশোর ও বৃদ্ধ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসানুন নাঈম কর্তৃক সর্বমোট ৯২জন পাহাড়ি জনসাধারণকে বিভিন্ন ধরনের রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয় বলে জোন সুত্র জানিয়েছে।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করে। এসময় নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি (বিএ-৭৫৯৭) উপস্থিত ছিলেন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

জোন সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকার অসহায় এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।