শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটির রাজস্থলীতে অসহায়দের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ

৫৮

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসাবে রবিবার (১ জুন) রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙনে ১ হাজার ৭ ৬৩জন টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়েছে।

ঘিলাছড়ি ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা টিটু চৌধুরী ও ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান এর প্রতিনিধি ৭ নং ওয়াডের সদস্য জয়নুল তালুকদার সহ উপস্থিত থেকে কার্ডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। এসময়, টিসিবির ডিলার জিকো বড়ুয়া, মহিলা সদস্যা রোজি মালা তনচংগ্যা উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলা (ভারপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কমকর্তা শফিকুল ইসলাম জানান, ৪৭০ টাকার বিনিময়ে প্রতিজন কার্ডধারীকে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার তেল তুলে দেওয়া হয়েছে। অন্য দুইটি ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবি পণ্য বিতরণ করা হবে। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র টি, সি,বি বিতরণে সন্তোষ প্রকাশ করে বলেন, দেখেছি সাড়িবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবি পন্য কিনতে।