শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রান সহায়তা

৪৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আত্ন মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বর্ষনে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল দি বেবী টাইগার্স সেনাবাহিনী।

বুধবার(২৯ মে) সকাল ১০টায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক ¬লে. কর্ণেল মোঃ ওমর ফারুক (পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন প্রমূখ।

ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, চা-পাতা, বিস্কুট ইত্যাদি। এছাড়াও দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে বন্যার পানিতে মারা যাওয়া ২৩মাসের শিশু মো. খোরশেদ আলমের পরিবারকে ত্রান সহায়তা সহ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।