শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতের কাজ করল সেনাবাহিনীর সদস্যরা 

৬১
॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় সড়কে গাছ পড়ে সড়কে যান চলাচল বন্দ হয়ে যায়। পাশাপাশি ব্রীজের পাশের মাটি সরে গিয়ে ভাঙ্গনের দেখা দিয়েছে। যার ফলে এসব সড়কে মানুষ ও যানবাহন চলাচল ব্যহত হয়। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে উত্ত সড়ক মেরামতের কাজে নেমে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোনের সদস্যরা।
বুধবার (২৮ মে) সকালে সিন্দুকছড়ি সেনা জোনের আওতাধীন হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকায় সড়কের গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবি করে সেনাবাহিনীর সদস্যরা। অন্যদিকে সিন্দুকছড়ি বাজার এলাকায় একটি ব্রীজের পাশের মাটি সরে রাস্তা ধ্বসে যাওয়ার উপক্রম হলে, সেখানে মাটি ভর্তি বস্তা ফেলে নিরাপদ সড়ক চলাচলের উপযোগী করে তুলেন সেনা সদস্যরা। যার ফলে সেনাবাহিনীর এমন কার্যক্রমের প্রশংসা করেছে স্থানীয়রা। এ সময় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামীতেও অব্যহত রাখার আহবান জানান তারা।
সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জির নির্দেশনা ক্রমে উক্ত কাজের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারী।
এ সময় সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি জানান, পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে এ অঞ্চলের মানুষের পাশে দেখেছেৃ বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কাজ করেছে সেনাবাহিনী সদস্যরা। আগামীতে আমাদের জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যহত থাকবে।