শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই পাহাড় ধসের আতংক নিরপত্তায় প্রশাসনের প্রচারণা

৪৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পার্বত্য অঞ্চলে থেমে, থেমে হচ্ছে ভারী বৃষ্টিপাত। যার ফলে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। তাই রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ে ঢালে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে আসতে প্রচার প্রচারণা করছে কাপ্তাই উপজেলা প্রশাসন।

গত রোববার থেকে শুরু করেআজ মঙ্গলবার কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে কাপ্তাই তথ্য অফিস। বিশেষ করে কাপ্তাই লগ গেট, নতুন বাজার, ঢাকাইয়া কলোনিসহ বিভিন্ন এলাকায় ভূমিধসের ব্যাপক আশঙ্কা রয়েছে। তাই সেইসব জায়গাতে বেশি প্রচার প্রচারণা চালানো হচ্ছে।এবং আশ্রয় কেন্দ্রে আসার আহবান জানানে হয়।

এবিষয়ে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ রুহুল আমিন বলেন, “রেমাল ও ঘূর্ণিঝড় পরবর্তী চলমান ভারী বর্ষণে পাহাড় ধস মোকাবিলা করার জন্য উপজেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি নিয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রেমাল পরবর্তী ভারী বর্ষণে পাহাড় ধসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি সভা করেছি। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবকরা কাজ করছে স্থানীয় চেয়ারম্যানদের তত্ত্বাবধানে। আমরাও মাঠে আছি।