শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই-চট্রগ্রাম শিলছড়ি সড়কটি কাঁদামাটিতে সয়লাব

৫৫

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই-চট্টগ্রাম সড়কস্থ শিলছড়িতে একটু বৃষ্টি হলেই কাঁদামাটিতে পুড়ো সড়ক সয়লাব হয়ে যায়। ফলে যান চলাচলে ভোগান্তি পোহাতে হয় এলাকাসহ প্রধান সড়কের চালক ও যাত্রীদের। গত ২/৩দিন আগে রেমালের ফলে বৃষ্টিপাত হয়ে শিলছড়ি কাপ্তাই নতুন থানা ও আনসার ব্যাটালিয়নের পাশে সড়কটি কাঁদামাটিতে সয়লাব হয়ে গেছে। ফলে সড়কটির দুইপাশ ভরাট হয়ে সড়কটি এখন অনেকটা ছোট হয়ে গেছে।

এতে করে যানচলাচলে ভোগান্তিতে পড়ছে চালকসহ এলাকার লোকজন।প্রতি বছর বৃষ্টিপাত হলে উক্ত সড়কটির শীতারঘাট পযন্ত এধরনের সমস্যয় পড়তে হয়। গত বছর উক্ত এলাকায় কলেজ শিক্ষার্থী ও রেডক্রিসেন্ট সোসাইটির যুবকরা সেচ্ছাশ্রম দিয়ে সড়কের মাটি সরিয়ে যান চলাচলের ব্যবস্থ করে। এলাকার এনামুল হক বাচ্চু জানান আমরা এখন এ সড়ক দিয়ে চলতে পারছিনা। প্রতিনিয়ত যাতায়াত করতে সমস্যয় পড়ছি। দ্রুত সড়কের ওপর কাদা মাটি অপসরণের দাবি জানান।

এদিকে ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ইউপি সদস্য সরোয়ার হোসেন প্রশাসন দ্রুত কাঁদামাটি সরিয়ে স্থায়ী একটি ব্যবস্থা নেয়ার দাবি জানান। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জানান সড়কটি চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের। চট্রগ্রাম সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার কথা জানান।