শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ঘূর্ণিঝড় “রেমাল” সতর্কতায় মাটিরাঙ্গায় খোলা হয়েছে ৮টি আশ্রয় কেন্দ্র

৬৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “রেমাল” এর প্রভাবে অতি বর্ষণ ও পাহাড় ধ্বসের ক্ষয়ক্ষতি এড়াতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খোলা হয়েছে ৮টি আশ্রয়কেন্দ্র। ভারি বর্ষনের কারনে মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের ঘটনায় সম্ভাব্য ক্ষয় ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে মাইকিং করে সরিয়ে নিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেয়র ও তদারক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে বলা হয়।

একই সাথে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং কেন্দ্রগুলোর সেবা ও নিরাপত্তামূলক কাজের জন্য বিভিন্ন কর্মকর্তাদের দায়িত্ব বন্টন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “রেমাল” এর প্রভাবে বিভিন্নস্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে বিধায় অত্র উপজেলায় ৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। তাছাড়া দূর্যোগ মোকাবিলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।