শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে পিসিপি নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

৫৬

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক পিসিপি নেতা অংসালা মারমাকে অন্যায়ভাবে আটকের প্রতিবাদে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) সকাল ১০টার দিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতলা এলাকা থেকে একটি মিছিল বের হয়ে পেট্রোল পাম্প এলাকা ঘুরে পুনরায় জামতল এলাকায় এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা, নারী আত্মরক্ষা কমিটির মানিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক মিলি মারমা, পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক আতুসে মারমা।

পিসিপি নেতা অংসালা মারমাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, গত শুক্রবার সকালে সাংগঠনিক কাজে মহামুনি থেকে মোটরসাইকেল যোগে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের দিকে যাচ্ছিলেন পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা। যাওয়ার পথে উপজেলার আমতল এলাকা থেকে মোটরসাইকেল চালক মংসাপ্রু মারমাসহ তাকে আটক করে সেনা সদস্যরা। পরে মানিকছড়ি সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের পর রাতে মানিকছড়ি থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এভাবে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে নিয়োজিত নেতা-কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু নেতাকর্মীদের আটক করে ও মিথ্যা মামলা দিয়ে আমাদের ন্যায় সঙ্গত আন্দোলন দমন করা যাবে না। তাই অবিলম্বে এই অন্যায় দমন-পীড়ন বন্ধ করারও আহবান জানান বক্তারা। সেই সাথে পিসিপি নেতা অংসালা মারমা ও মোটরসাইকেল চালক মংসাপ্রু মারমাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে। অন্যথায় আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হব বলে হুঁশিয়ারিদেন বক্তারা।

মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, সেনাবাহিনী কর্তৃক আটককৃত পিসিপি নেতা অংসালা মারমা ও মংসাপ্রু মারমার বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু পূর্বক দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে।