শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

সকল জনগোষ্ঠির ধর্মীয় কর্মকান্ডে সরকার সহযোগিতা করতে বদ্ধপরিকর

৩৩

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনার দৃঢ়তায় শানিত সমাজ গঠনে নিবেদিত। সেই চিন্তা ও আদর্শকে ধারণ করে বলেই দেশের সকল ধর্মীয় জনগোষ্ঠির সকল উৎসবে- অনুষ্ঠানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশব্যাপি গীতা শিক্ষা এবং মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রসারে অবদান রাখছে।

শুক্রবার, (২৪ মে) খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী কমিটি’র শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সকাল সাড়ে ১১টায় জেলা শহরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সনাতন ছাত্র-য্বু পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি’র সভাপতি শেখর সেন’র সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটি’র সাধারণ সম্পাদক নির্মল দেব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ’র সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি রাধা-মাধব মন্দিরের সভাপতি স্বপন দেবনাথ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রনজিত দে, সাবেক সভাপতি স্বপন ভট্টাচার্য্য প্রমূখ।