শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২৩তম কাউন্সিলে নতুন কমিটি গঠন

রাঙ্গামাটি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে নিউটন-তুর্য-অর্ক

৩৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা ছাত্র ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে নিউটন চাকমাকে সভাপতি, তুর্য দত্তকে সাধারণ সম্পাদক এবং অর্ক বড়ুয়া’কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। বুধবার (২২ মে) সংগঠনটির জেলা সংসদের ২৩তম কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করে সংগঠনটি।

নতুন কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে সুমন বড়ুয়া ও সুমন চাকমা সহ-সভাপতি, রিকোর্স চাকমা সহকারী সাধারণ সম্পাদক, বল্লাল সেন চাকমা কোষাধ্যক্ষ, মঙ্গল বিকাশ চাকমা দপ্তর সম্পাদক, অমিত দে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, আকাশ দে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, পুতুল চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক, গায়েত্রী দে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও প্রান্ত রনি সদস্য নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্যের কমিটিতে স্কুলছাত্র বিষয়ক সম্পাদক ও একটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে।

এদিন বিকালে জেলা শহরের বনরূপায় একটি হলরুমে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সাধারণ সম্পাদকের রিপোর্ট, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্ট, শিক্ষা প্রস্তাব উত্থাপন শেষে বিদায়ী কমিটির সভাপতি প্রান্ত রনি নতুন কমিটি ঘোষণা করেন। কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শীল ও কেন্দ্রীয় সদস্য প্রত্যয় নাফাক উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অভিজিৎ বড়ুয়া ও সাবেক সাধারণ সম্পাদক ভূপেষ দাশ।