শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

৮৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার গর্জনতলী এলাকায় গাঁজা ও ইয়াবা সহ কান্ত মজুমদার ওরফে কান্ত শিল (২২) ও হৃদয় কান্তি দে (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (২০মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবা পেয়ে রামগড় থানার ওসি দেব প্রিয় দাশের নেতৃত্বে থানার এসআই (নিঃ) মোঃ মহসিন মস্তোফা, মোঃ আজিমুল হক সহ সঙ্গীয় ফোর্সের রাত্রিকালীন টহল ডিউটির সময় অভিযান চালিয়ে রামগড় পৌরসভার কান্ত মজুমদার প্রকাশ কান্ত শিল, পিতা-মৃত সমির মজুমদার ও হৃদয় কান্তি দে, পিতা- অমল কান্তি দে, উভয় গ্রামঃ গর্জনতলী, ৩ নং ওয়ার্ড জনৈক সিদ্দিকের বাড়ির সামনে থেকে ১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে আটক করা হয়। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর মাদেকর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন। এসবের বিরুদ্ধে অভিযান চালানোর আদেশ রয়েছে।

এদিকে রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ জানান, আটককৃত আসামীদের বিরুদ্বে রামগড় থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার পর আসামীদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেও হাজতে পেরণ করেন। এছাড়াও তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে আছে ও থাকবে।