শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে

কাপ্তাই উপজেলায় ছেলের কোলে করে ভোট দিতে আসলেন ষাটোর্ধ্ব পিতা

৭০

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম স্কুল এর কেন্দ্রে পুত্রের কোলে চড়ে ভোট দিতে আসলেন ষাটোর্ধ্বো অসুস্থ পিতা শেখ মুজিব (৬৭)। মঙ্গলবার (২১ মে) বেলা ১১টায় পুত্র শেখ মোজাম্মেল হোসেন আমান কোলে কওে তাঁর পিতাকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসেন ভোট দিতে।

শেখ মোজাম্মেল হোসেন জানান, তাঁর পিতা শেখ মুজিব তিনবার ব্রেন স্ট্রোক করে বাম পাশটা প্যারালাইসড হয়ে গেছে। এতে করে তিনি প্রায় শয্যাশায়ী। তবে পিতার অনেক ইচ্ছা, তিনি উপজেলা নির্বাচনে ভোট দিবেন। তাই ইচ্ছাপূরণে তিনি বাবাকে কোলে করে কেন্দ্রে নিয়ে এসেছেন। এদিকে পিতার ইচ্ছা পুরণ করতে পেরে পুত্র আমানও অনেক আনন্দিত বলে জানান।

তাছাড়াও দেখায়ায় কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা হতে ভোট গ্রহন শুরু হলে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারের মধ্যে পুরুষের চেয়ে নারীর উপস্থিত বেশি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ মোশাররফ হোসেন খান বলেন শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ চলছে, বেলা হওয়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্বি পাচ্ছে।