শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে সেনাবাহিনীর মানবতা ও সমাজ কল্যাণে সহায়তা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী: ব্রিগেডিয়ার রাইসুল

৭৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২০মে) সকালে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এ কার্যক্রমের আয়োজন করে।

সহয়তার অংশ হিসেবে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান, স্কুল ব্যাগ, চারা গাছ, কৃষি সহায়তা, ঢেউটিন, শাড়ি, ফ্যান, সেলাই মেশিন, সোলার প্যানেল ও বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সাথে সহশ্রাধিক অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠির মাঠে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপি, এনডিসি। এসময় নবনির্বাচিত মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুকসহ বিভিন্ন পর্যায়ের সাময়িক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, পার্বত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সাথে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে আজকের এই মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। অতীতের ন্যায় আগামীতেও এমন কার্যক্রম গ্রহণে ও পার্বত অঞ্চলের মানুষের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে সবাইকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।