শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে কেএনএফ’র নারী শাখার সমন্বয়ক আকিম বম সহ গ্রেফতার-২

১০৭

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কেএনএফ’র আর্মি শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর রোয়াংছড়ি ও সদর উপজেলার নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম (১৮)কে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়াও কেএনএফের সক্রিয় সদস্য হিসেবে লাল সিয়াম লম বমকে (৬০) গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৭ মে) ভোর ছয়টায় সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে লাইমি পাড়া ও ফারুক পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিকালে সাড়ে পাঁচটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন। গ্রেফতারকৃতরা হলো, আকিম বম (১৮) ও লাল সিয়াম লম বম (৬০) সদর উপজেলা লাইমি ও ফারুক পাড়া গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে র‌্যাবের অধিনায়ক লে: কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ২০২৩ সালে কাল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়াকালীন মাইকেল নামে একটি ছেলের সাথে পরিচয় হয়ে প্রেমে জড়িয়ে পড়ে। মাইকেল যুবকটি কেএনএ ট্রেনিংয়ে যেতে ও যোগ দিতে আকিম বমকে উৎসাহিত করে। ডিসেম্বর শুরুর দিকে রনিন পাড়া এলাকা হয়ে হেটে হেটে গহীন পাহাড়ের কেএনএ এর একটি প্রশিক্ষণ ক্যাম্পে পৌঁছায়। সেখানে কেএনএ নারী কমান্ডার ভান থার ময় বমের সঙ্গে পরিচয় হয়। আকিম বম সহ তাদের ব্যাচে ২০জন ও অধিক নারী প্রশিক্ষণার্থী ছিল। তারা সবাই মুখে কালি মাখানো ছিল। অধিনায়ক আরো বলেন, কেএনএ নারী সদস্যরা ভোররাত তিনটার দিকে প্রশিক্ষণ শুরু করতো এর পাশাপাশি মার্শাল আর্ট প্রশিক্ষণ নিত। এই প্রশিক্ষণে নেতৃত্ব দিয়েছিলেন ভান থার ময় বম। এই প্রশিক্ষণে মেয়েদের ৫০ জন উত্তীর্ণ হয়। প্রশিক্ষণে নারী ও পুরুষ মিলে ৬শত অধিক কেএনএ সদস্য রয়েছে।

অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, আকিম বম মুলত কেএনএফ সংগঠন এর আর্মি শাখা কেএনএ এর জন্য নারী সংগ্রহ করতেন। তিনি নারী সংগ্রহ করে কেএনএ সংগঠনের যোগ দিতে তাদেরকে উৎসাহিত করেন। তাই নারী সংগ্রহ করতে লাইমি পাড়াতে আসেন। এসময় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে লাইমি পাড়া থেকে কেএনএ নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। এছাড়াও পৃথক অভিযানে কেএনফের সক্রিয় সদস্য হিসেবে লাল সিয়াম লম বমকে (৬০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান। সংবাদ সম্মেলনে র‌্যাব ১৫ এর স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।