শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়

রাঙ্গামাটিতে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

১৩১

॥ দেবদত্ত মুৎসুদ্দী গোপাল ॥
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মে) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ এর দলীয় কার্য়ালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগে সহ-সভাপতি বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, চিংকিউ রোয়াজা, জেলা আওয়ামীলীগে সহ-সভাপতি, নূর মোহাম্মদ কাজল, জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক, উদয়শংকর চাকমা, ঝিনুক ত্রিপুরা, উয়ন বড়ুয়া সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দীন এর সঞ্চালনা করেন।

এসময় বক্তারা বলেন, প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ৪৪ বছর পূর্বে ১৯৮১ সালের এই দিনে স্বদেশে ফিরে আসেন তিনি। ওই দিন সারা দেশ থেকে আসা লাখো মানুষ তাঁকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময়ই ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপরই তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন। ওই দিন বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। তাঁকে স্বাগত জানাতে ঢাকায় তৎকালীন কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর ও শেরেবাংলা নগর পরিণত হয় জনসমুদ্রে।

সেই থেকে চার দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের নের্তৃত্বে রয়েছেন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে আওয়ামীলীগ প্রথম রাষ্ট্রক্ষমতায় আসে ১৯৯৬ সালে। এরপর ২০০৯ সাল থেকে টানা চার মেয়াদে ক্ষমতায় রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামীলীগ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য মাইলফলক। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি পলাশ বড়ুয়া বলেন, দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে আওয়ামীলীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলো। পরে চিত্রাঙ্গন প্রতি যোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করা হয়।