শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

৭৪

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই মৎস্য বিভাগের অভিযানে কর্ণফুলি নদী হতে অবৈধভাবে ব্যবহৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬মে) সকাল ১১টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান কর্ণফুলি নদীর ওয়াগ্গাছড়া প্যানারোমা জুম রেস্তোরাঁ হতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার চৌধুরীছড়া পর্যন্ত অভিযান পরিচালনা করে।

এসময় অবৈধভাবে নিষিদ্ধকৃত জাল দিয়ে মাছ স্বীকার অপরাধে ৫ হাজার মিটার কারেন্ট জাল যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ২০টি রিং জাল জব্দ করা হয়, যার মূল্য ২ লক্ষ টাকা। পড়ে জব্দকৃত জালগুলো কর্ণফুলী ফরেস্ট অফিসের সামনে নদীর পাশে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন উপ-কেন্দ্র প্রধান মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।